সেই তো তুমি এলে আমার জীবনে তবে কেন এতটা সময় নিলে? আছে কি কোন উত্তর তোমার কাছে?
নাকি রোজকার খবরের কাগজ পড়ার পরে আমাকে রেখেছ তোমার কোন বদ্ধ ঘরে যেখানে ধূলোর আস্তরণ জমে জমে আমি অনন্তকাল ধরে অপেক্ষা করবো তোমার উত্তরের জন্য
হয়ত জীবন একদিন হঠাৎ থেমে যাবে এমনি করে কিন্ত তুমি কি জান এই প্রশ্ন আমাকে তাড়িয়ে বেড়াবে পরজীবনে ?
আমি আবারও অনন্ত কাল ধরে অপেক্ষা করব তোমার ভালবাসার উষ্ণতার জন্য আছে কি কোন উত্তর তোমার কাছে?
রচনাকালঃ ০৩.০৯.২০১৫
2014 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team