বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক অবদান রাখার উদ্দেশ্যে গত ২১ জানুয়ারী ২০২৩ তারিখে আইচি হেলথ কেয়ার গ্রুপ বাংলাদেশ এবং কেএমসিটি গ্রুপ অব ইনস্টিটিউশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পেশাদার জনশক্তি উন্নয়ন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণালব্ধ জ্ঞানের আদান-প্রদান ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতামূলক পরিবেশ তৈরির উদ্দেশ্যে ভারতের কেরালা রাজ্যের কালিকটে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন এবং কেএমসিটির ট্রাস্টি ও পরিচালক ডাঃ আয়েশা নাজরীনের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যথাক্রমে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন এবং কেএমসিটি গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি ড. নাভাস কে.এম.।
দুই দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সম্পর্ক-সংযোগ বজায় রাখতে এই সমঝোতা স্মারক ইতিবাচক ভূমিকা পালন করবে এবং একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্ট পক্ষগণ মনে করেন।
2014 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team