সাম্প্রতিক সময়ে দেশে ভয়াবহ বন্যায় দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বন্যাপীড়িত অসংখ্য মানুষের বাড়িঘর। ভেসে গেছে হালের বলদ, গবাদি পশু। অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে মানুষ। বিশুদ্ধ পানি, জরুরী চিকিৎসা না পেয়ে ছড়িয়ে পড়ছে পানি বাহিত নানা অসুখ।
আর তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভ্রমণ গ্রুপ ব্রাজক উত্তরের বন্যাপীড়িত জনপদ কুড়িগ্রামের ফুলবাড়িতে বানভাসিদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে গত ১২ আগস্ট ২০১৬ তারিখে ব্রাজক গন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় বানভাসিদের মাঝে ত্রান বিতরণ করে। আয়জনে ব্রাজকের পক্ষে উপস্থিত ছিলেন ফরিদী নুমান, কাজী মোস্তাফিজুর রহমান, হিমেল মাসুদ ও ঢাকার চিঠির সম্পাদক সাইফুল ইসলাম শামীম।
ব্রাজক সদস্যগন বানভাসিদের জন্য প্রস্তুতকৃত খাবার সামগ্রীর বস্তাগুলো একটা ছোট ট্রাকে নিয়ে ফুলবাড়ির দুর্গম ও বন্যাপীড়িত ধনীরাম সরকার পাড়া পৌঁছে সেখানকার প্রাইমারী স্কুলের সামনে অপেক্ষমান দূর্গত মানুষদের মাঝে বিলি করে।স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: ফারুক হোসেন সহ কয়েক জন আগত সবাইকে সাদর সম্ভাষণ জানায়। বন্যার্তদের জন্য সংগ্রহ করা এইসব উপহার সামগ্রী বিতরণে ফুলবাড়ী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মো: নজীর হোসেনের তত্বাবধানে এবং বীরপ্রতীক বদরুজ্জামান স্মৃতি পাঠাগারের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন বিতরণ ব্যবস্থা সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য। আর সামগ্রিক বিষয়টি সমন্বয় করেছেন ব্রাজকের বন্ধু এবং মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান। সুশৃঙ্খলভাবে বিতরণের জন্য আগে থেকেই নাম লিস্ট করা এবং টোকেন দেয়া হয়েছিলো। ফলে কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই সবাইকে বিতরন করা সম্ভব হয়।
প্রতি ব্যাগে বন্যার্তদের দেয়া হয় : ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি চিড়া, ১/২ কেজি গুড়। ১২৫ টি ব্যাগে মোট ১২৫ জনকে দেয়া হয়েছে।
2014 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team