অবসরে কোথায় গেলে দেখা যাবে এবং শেখা যাবে? সংগ্রহে রাখতে পারো সে রকমই কিছু বিনোদনকেন্দ্রের নাম-ঠিকানাঃ
জাতীয় শিশু পার্ক: শাহবাগ বুধবার শুধু দুস্থ ও ছিন্নমূল শিশুদের জন্য খোলা। দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা (অক্টোবর-মার্চ); দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা (এপ্রিল-সেপ্টেম্বর)। বুধবার ছাড়া সোম থেকে শনিবার খোলা দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা (অক্টোবর-মার্চ); দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত (এপ্রিল-সেপ্টেম্বর)। সাপ্তাহিক বন্ধ : রবিবার। প্রবেশমূল্য : জনপ্রতি আট টাকা। প্রতিটি রাইডে চড়ার জন্য মাথাপিছু ছয় টাকার টিকিট দরকার। ফোন : ৮৬২৩৩০৪।
ঢাকা চিড়িয়াখানা, মিরপুর-১: সোম থেকে শনিবার খোলা থাকে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা (অক্টোবর-এপ্রিল)। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা (মে-সেপ্টেম্বর)। সাপ্তাহিক বন্ধ : রবিবার। প্রবেশমূল্য : ১০ টাকা। আগে আবেদন করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সফরের জন্য ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় (এতিম ও শারীরিক-মানসিক প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড়)। ফোন : ৮০৩৫০৩৫।
জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন): মিরপুর প্রতিদিন খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা (মার্চ থেকে নভেম্বর), সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি)। প্রবেশমূল্য পাঁচ টাকা। শিশুদের জন্য দুই টাকা। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য তিন টাকা। ফোন : ৮০৩৩২৯২।
লালবাগ দুর্গ, লালবাগ: সোমবার খোলা থাকে দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মঙ্গল থেকে শনিবার খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা (অক্টোবর থেকে মার্চ), সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)। সাপ্তাহিক বন্ধ : রবিবার। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকে। প্রবেশমূল্য : জনপ্রতি ১০ টাকা; তবে বিদেশি পর্যটকদের জন্য ৫০ টাকা। ফোন : ৯৬৭৩০১৮।
জাতীয় জাদুঘর শাহবাগঃ শুক্রবার খোলা থাকে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। শনি থেকে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা (অক্টোবর থেকে মার্চ); সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)। সাপ্তাহিক বন্ধ : বৃহস্পতিবার। সরকারি ছুটির দিন বন্ধ থাকে। ফোন : ৮৬১৯৩৯৬-৯৯।
বঙ্গবন্ধু নভোথিয়েটারঃ বিজয় সরণিতে অবস্থিত দেশের একমাত্র নভো থিয়েটার। প্রবেশ তথ্যঃ শুধু মূল চত্বরে প্রবেশ ফি ১০ টাকা। তবে প্লানেটোরিয়াম শো/রাইড সিমুলেটরের টিকিট সংগ্রহ করলে এ টিকিটের প্রয়োজন হবে না। প্লানেটোরিয়াম শোর জন্য জনপ্রতি টিকিটমূল্য ৫০ টাকা। প্রতিদিন পাঁচবার প্রদর্শনী চলে। সকাল ১১টা, দুপুর ১টা, বেলা ৩টা, বিকেল ৫টা ও সন্ধে ৭টায়। সাপ্তাহিক বন্ধ বুধবার। অন্যান্য সরকারি ছুটির দিনেও বন্ধ থাকে। তথ্য ও যোগাযোগ : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার টেলিফোনঃ ৯১৩৮৮৭৮, ৯১৩৯৫৭৭, ৮১১০১৮৪, ৯১৩০০০৬
শিশু একাডেমী জাদুঘর সাপ্তাহিক বন্ধ : শুক্র ও শনিবার। রবি থেকে বৃহস্পতিবার খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সরকারি ছুটির দিন বন্ধ থাকে। ফোন : ৯৫৫৮৮৭৪।
আহসান মঞ্জিল জাদুঘর: শুক্রবার খোলা থাকে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা (অক্টোবর থেকে মার্চ); সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)। সাপ্তাহিক বন্ধ : বৃহস্পতিবার। সরকারি ছুটির দিন বন্ধ থাকে। ফোন : ৭৩৯১১২২।
মুক্তিযুদ্ধ জাদুঘর: সেগুনবাগিচা সোম থেকে শনিবার খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ : রবিবার। সকাল ১০টা থেকে বিকেল ৫টা (অক্টোবর থেকে ফেব্রুয়ারি); সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (মার্চ থেকে সেপ্টেম্বর)। ফোন : ৯৫৫৯০৯১-২। সামরিক জাদুঘর, বিজয় সরণি শনি থেকে বুধবার খোলা থাকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ : বৃহস্পতি ও শুক্রবার। সরকারি ছুটি ও সেনাবাহিনীর ঐচ্ছিক ছুটির সময় বন্ধ থাকে। ফোন : সেনানিবাস এঙ্চেঞ্জ-৯৮৭০০১১, ৮৭৫০০১১ (জাদুঘর এঙ্টেনশন-৭৫৪২)।
ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া প্রতিদিন খোলা থাকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। শুক্রবারসহ অন্যান্য সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। ফোন : ৯৮৯৬৪৮২, ৮৮৩৩৭৮৬, ৭৭০১৯৪৪-৪৯।
এছাড়াও শেরেবাংলা নগরে সামরিক যাদুঘর, বিমান বাহিনী যাদুঘর, সাভারের স্ৃতি সৌধ, নন্দন পার্ক, ওয়ারীতে অবস্থিত বলধা গার্ডেন ইত্যাদি।
2014 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team